পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে দুই কিশোরীকে গণধর্ষণ মামলায় বুধবার নয়ন ও সবুজ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে এক ভিকটিমের বাবা বাদী পাঁচ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করে।
ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানা ওসি খায়রুল আলম জানান, দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।