মাগুরা প্রতিনিধি
মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বুধবার নতুন করে জেলায় আরো ২৬ জন আক্রান্ত হন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৭০৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভায় ১৩ জন, শালিখায় ছয়, মহম্মদপুরে পাঁচ এবং শ্রীপুরে দুই জন রয়েছে। এ সময় নতুন ১২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫২৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ১৪৭ জন এবং হাসপাতালে ভর্তি এক জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন।