ভবানীগঞ্জ বাজারে যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে যানজট

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

উপজেলা হেডকোয়ার্টার খ্যাত ভবানীগঞ্জ পৌর বাজারে যানজট বেড়েই চলেছে। সম্প্রতি এই বাজারের রাস্তা প্রশস্থকরণ করা হলেও যানজট কমছে না। স্থানীয়রা যানজটের জন্য যত্রতত্র ভ্যান, অটোরিকশা পার্ক, ট্রাকে মালামাল উঠানামানোসহ রাস্তার উভয়পাশে চলাচলের ফুটপাথ না থাকাকেই দায়ী করছেন। তবে এসব দেখভালের দায়িত্বে থাকা পৌর কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান নিয়ে একেবারেই উদাসীন।  এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া জানান, অচিরেই রাস্তার কাজ শেষ হবে। রাস্তার কাজ শেষ হলে আমরা সকল ভ্যানগাড়ি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চালকদের সঙ্গে বসব। তাদের জন্য বাজার সংলগ্ন বিভিন্ন মোড়ে মোড়ে গাড়ি রাখার লাইন করে দেওয়া হবে। কোনোভাবেই বাজারের মধ্যে যত্রতত্র গাড়ি রাখা যাবে না।