মুন্সীগঞ্জে ৯১ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিভিন্ন সময়ে নৌ পুলিশের অভিযানে জব্দকৃত ১১টি মামলার আলামত ৩ কোটি ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে এসব জাল পোড়ানো হয়। এসব জালের আনুমানিক মূল্য ৯১ কোটি ২০ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব, জেলা মত্স্য কর্মকর্তা সুনীল মণ্ডল, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, কমলাঘাট ফায়ার স্টেশনের টিম লিডার মো. সেলিম হোসেন প্রমুখ।