ঘিওরে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব মিলনায়তনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা কর্মসংস্থান ও জনশক্তি মানিকগঞ্জ শাখার সহকারী পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা প্রমুখ। এ সময় বন্যার্ত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।