মাদক আমাদের সমাজকে গ্রাস করছে। যতই দিন যাচ্ছে ভয়াবহতা ততই বাড়ছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চশিক্ষিত, স্বল্প শিক্ষিত, নিরক্ষর, কিশোর-যুবকসহ সব বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে তারুণ্যের শক্তি ও অমিত সম্ভাবনা। এই মরণ নেশার বিস্তারে সমাজে একদিকে বাড়ছে অপরাধ, অন্যদিকে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা। এছাড়া, মাদক সেবনের ফলে নানাবিধ শারীরিক ও মানসিক রোগে ভুগছে অনেকেই। আমরা যদি এখনই মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিতে পারি, তাহলে আগামীতে এর পরিণাম হবে শোচনীয়। তাই আসুন মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি, মাদককে ঘৃণা করি, দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
আল-আমিন আহমেদ
মৌলভীবাজার সরকারি কলেজ