ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে সুরক্ষাসামগ্রী প্রদান

আর কিউব ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জন্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

আর কিউব ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম প্রধান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর কাছে দুই সহস্রাধিক মাস্ক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন      বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক জামাল উদ্দিন জামাল, ডিআরইউর সব নেতৃবৃন্দ এবং আর কিউব ফাউন্ডেশনের জামাল উদ্দিন দুলাল, মো. ফারুক হোসেন পিন্টু ও রহমান কবির। —প্রেস বিজ্ঞপ্তি