বাজারে ছয় লেয়ার বিশিষ্ট মাস্ক

পাওয়া যাচ্ছে অনলাইন শপে

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে মাস্ক। ক্ল্যাসিক গ্রুপ নিয়ে এলো  ব্র্যান্ড কেনেথ কোল নিউ ইয়র্কের ছয় লেয়ারবিশিষ্ট এন্টিব্যাকটেরিয়াল সিস্টেম সমৃদ্ধ মাস্ক। এই মাস্কের বৈশিষ্ট্য হচ্ছে মাস্কটি নিয়ম মেনে ধৌত করে ৩০ বার পর্যন্ত ব্যবহার করা সম্ভব। মাস্কটি পাওয়া যাবে ই-কমার্স সাইট দারাজ, ইভ্যালি ও ক্লিক এন শপে। এ ব্যাপারে ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর মোহাম্মাদ ইরফান আজিম বলেন, বর্তমানে ভালো মানের মাস্কেও চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল এবং নকল ও নিম্নমানের মাস্কে বাজার সয়লাব হয়ে গেছে। তাই গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা এই মাস্ক নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি, যা ঘরে বসেই খুব সহজে ও সুলভ মূল্যে অনলাইনে অর্ডার করে ক্রেতারা পেয়ে যাবেন। —প্রেস বিজ্ঞপ্তি