এইচএমডি গ্লোবালে ২৩ কোটি ডলার বিনিয়োগ

মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবালে যোগ হয়েছে ২৩ কোটি মার্কিন ডলারের তহবিল, যা প্রতিষ্ঠানটির  কৌশলগত শীর্ষ অংশীদারদের কাছ  থেকে আসা প্রথম কিস্তি। বাজার ও বিনিয়োগবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিচবুক’ এই বিনিয়োগকে ২০২০ সালে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ ‘গ্রোথ ফিন্যান্সিং হিসেবে উল্লেখ করেছে। ফিচার ফোনের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল স্মার্টফোনের বাজারেও স্বকীয়তা বজায় রাখছে। এইচএমডি জানিয়েছে, এই বিনিয়োগ প্রতিষ্ঠানের চারটি মূল ক্ষেত্রে অবদান রাখবে, যার মধ্যে প্রথমত রয়েছে নকিয়ার ৫জি ফোন নির্মাণে গতি যোগ করা, বিশেষত আন্তর্জাতিক ক্যারিয়ারদের সঙ্গে। দ্বিতীয়ত, এটি নতুন কোভিড বাস্তবতায় প্রতিষ্ঠানটির ডিজিটাল-ফার্স্ট অফারিং ত্বরান্বিত করবে। তৃতীয়ত, কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী বাজারে এটি নকিয়ার উপস্থিতি বৃদ্ধিতে প্রভাব রাখবে।— প্রেস বিজ্ঞপ্তি