দুই পেট্রোল পাম্পকে বিএসটিআইর জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট) ভ্রম্যমাণ আদালতের অভিযানে দুটি পেট্রোল পাম্পের ওজনে কারচুপি ধরা পড়েছে। শাহবারের মেঘনা মডেল সার্ভিস সেন্টার নামে পাম্পটিতে ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা এবং মিরপুর রোডের নিউওয়েজ সার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।