চলতি একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল বুধবার এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে আগের দুই অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনও সংক্ষিপ্ত হবে।