রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় হিরন সরর্দার (৩০) নামে একজনকে  কুপিয়ে  হত্যা করা হয়েছে। বুধবার  রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। হিরন বেকারি কর্মচারী ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

মৃত হিরন শরিয়তপুর জেলার বেদেরগন্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে সে ৪র্থ। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন হিরন। স্ত্রী নিপা আক্তার। ঢাকায় স্ত্রী দুই সন্তান সহ আফতাব নগর বনশ্রী রামপুরা থাকতেন।

তার বোন রুমা আক্তার জানান, বাসা থেকে বের হয়ে পশ্চিম মেরুল বাড্ডা হুমায়ুন এর বাড়ীর সামনে ( নোয়াখাল্লা বাড়ীর বাউন্ডারির প্বার্শে থেকে উদ্ধার) রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।  

বাড্ডা থানার পরিদর্শক অপারেশন ইয়াছিন গাজী জানান, হিরন সরদার নিজেই একজন সন্ত্রাসী, মাদকাসক্ত। তার বিরূদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে, প্রাথমিকভাবে জানতে পেরেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন তাই বিস্তারিত জেনে পরে বলা যাবে।

ইত্তেফাক/বিএএফ