বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেছেন, মিনস্কে আরো সহিংসতা চায় না সাধারণ মানুষ। তাই পুলিশকে রাস্তায় যাতে বিক্ষোভ না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। গতকাল বুধবার সন্ধ্যায়ও হাজার হাজার বিক্ষোভকারীকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে অবস্থান নিতে দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়ন বেলারুশ ইস্যুতে জরুরি বৈঠক করেছে। ইউনিয়ন বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছে। এজন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট। -রয়টার্স