নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দাগিরির অভিযোগ

মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠালো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পরে এক বিবৃতিতে জানানো হয়, হেগ শহরে রাশিয়ার দূতাবাসের সামরিক অ্যাটাশের গাড়িতে নজরদারির যন্ত্রপাতি রেখে গোয়েন্দাগিরি করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। বিবৃতিতে এমন বৈরি আচরণ ইতিমধ্যে জটিল রূপ নেয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জটিল করবে জানিয়ে ছোট্ট দ্বীপ দেশটির প্রতি ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ক্রেমলিন। পরাশক্তি রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের সম্পর্কে চিড় ধরে দু বছর আগে প্রায় তিনশ যাত্রী নিয়ে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হওয়ার পর। রাশিয়ার হামলায় বিধ্বস্ত বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিল নেদারল্যান্ডেসর নাগরিক। -ডয়চেভেলে