ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া পাকিস্তান ইসরাইলের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরাইল-আরব আমিরাত চুক্তির প্রতিক্রিয়ায় বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমনটি বলেন।
ইমরান খান বলেন, আগে ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতা স্বীকার করা হোক। তারপর পাকিস্তান সরকার ইসরাইল সরকারকে স্বীকৃতি দেবে।
পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, আমাদের ভূমিকা হলো মুসলিম বিশ্বকে একত্রিত করা। এটি চ্যালেঞ্জিং কাজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
গত সপ্তাহে ইসরাইলের ঐতিহাসিক চুক্তি করে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক তৈরি করে আরব আমিরাত। অবশ্য এর আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিলো।
ইত্তেফাক/এআর