করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়া পেয়ে বেইলী রোডের সরকারি বাসায় ফিরেন।
তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন তিনি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার চিকিৎসকরা।
শাহাব উদ্দিন তার সুস্থতার জন্য মহান আল্লাহর প্রতি শোকরিয়া প্রকাশ করেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও দেশের বাইরে বসবাসকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো পড়ুন : কাশ্মীর থেকে ১০ হাজার সেনা প্রত্যাহার করবে ভারত
গত ১২ আগস্ট পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট। নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ওইদিন সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
ইত্তেফাক/ইউবি