মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে শক্তভাবে মাঠে নেমেছেন হিলারি ক্লিনটন। এসময় তিনি সতর্কতা জানিয়ে বলেন, সবাই ভোট দেবেন যাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট ‘চুরি’ করতে না পারেন।
নিউ ইয়র্কের চ্যাপাকে নিজের বাসা থেকে বক্তব্য রাখেন সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী ও গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।
ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে ভোট চেয়ে হিলারি বলেন, আমি চেয়েছিলাম ট্রাম্প ভাল একজন প্রেসিডেন্ট হবেন। কিন্তু দুঃখজনক হল, তিনি যা ছিলেন, তিনি তা-ই। যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি ধৈর্য ধারণ করবেন, স্থির সংকল্প আছে এবং হোয়াইট হাউজের নেতৃত্ব আছে। আর এখন সে যোগ্যতা জো বাইডেনের রয়েছে।
২০১৬ সালের নির্যাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভুলে যাবেন না যদিও জো বাইডেন এবং কমালা হ্যারিস ৩০ লাখের বেশি ভোটে জিততে পারে। কিন্তু ভয়ের বিষয় এসব ভোট পেয়ে হেরে যেতেও পারেন তিনি। এই শিক্ষাটা আমার কাছ থেকে নিন।
উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের চেয়ে হিলারি পপুলার ৩০ লাখ ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ডেলিগেট ব্যবস্থায় তিনি হেরে যান।
আরও পড়ুন: সোলাইমানির নামে নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান
হিলারি আরও বলেন, সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা ও সিনেটর বার্নি স্যান্ডার্স আমাদেরকে সতর্ক করেছেন- যদি ট্রাম্প আবার নির্বাচিত হন তাহলে সবকিছু আরও খারাপ অবস্থায় যাবে। তাই অন্য যেকোনো সময়ের চেয়ে আমাদেরকে বেশি ঐক্যবদ্ধ হতে হবে।
ইত্তেফাক/আরআই