গত ৫ আগস্ট নেত্রকোনার মদনে হাওরে শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানী ঘটলে ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। মদনের ইউএনওকে প্রধান করে চার সদস্যের ওই তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ওই কমিটি তদন্ত করে গতকাল বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়ছে, প্রচ- বাতাস ও ঢেউয়ের কারণে ওই ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদে তার অফিস কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইউএনও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলারে বেঁচে যাওয়া যাত্রী, স্থানীয় উদ্ধারকর্মী, স্থানীয় প্রত্যক্ষদর্শী, নিহতদের অভিভাবকের বক্তব্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে পাঁচটি সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে ধর্ষণে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
তিনি আরও বলেন, ঘটনার সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করতে অতিরিক্ত সময় লেগেছে।
ইত্তেফাক/এসি