বিডিংয়ের অনুমোদন পেল লুব-রেফ

পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলনের জন্য লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডকে বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। ব্যবসা সম্প্রসারণ (নতুন যন্ত্রপাতি ক্রয় ও প্রতিস্থাপন), ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ মেটাতে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।