‘ডেথ ব্যাটিং’ নিয়ে ভাবছেন লাবুশানে

এই সময়টা মাঠেই থাকার কথা ছিল তার। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে গত পাঁচ মাস ধরে আটকে আছেন। তবে মার্নাস লাবুশানে এই সময়টা বসে নষ্ট করেননি। তিনি বলছিলেন, এই সময়টা তিনি নিজের ডেথ ওভার ব্যাটিং ও বোলিং নিয়ে টানা কাজ করেছেন।

এখন প্রকাশ্যে একটু একটু ট্রেনিং শুরু করেছেন লাবুশানে। ব্রিসবেনে তেমনই ট্রেনিংয়ের পাশে তিনি সাংবাদিকদের বলছিলেন, তার উন্নতির আরো অনেক জায়গা দেখেন তিনি। বলছিলেন, ‘কোন ফরম্যাটে খেলছেন, এটা ব্যাপার নয়। আমি চাই আরো উন্নতি করতে। ওয়ানডে ক্রিকেটে কিছু জায়গা আছে, যেখানে আমি উন্নতি করতে চাই। আমার বোলিংটা নিয়ে কাজ করছি। আমি এটা নিশ্চিত করতে চাই যে, মিডল ওভারে আমি যেন বোলার হিসেবে আমার অধিনায়কের জন্য আরো ভালো একজন অপশন হয়ে উঠি।