আন্তর্জাতিক ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। পাকিস্তান যখন ইংল্যান্ড সফরে গেল, তার আগে দলটির ১১ জন ক্রিকেটার আক্রান্ত হয়েছিলেন। এবার দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তবে ক্রিকেটার দুই জনের নাম প্রকাশ করেনি দক্ষিণ আফ্রিকা। দেশটির ৩২ খেলোয়াড়কে নিয়ে গত মঙ্গলবার থেকে চলছে একটি কালচার ক্যাম্প। শেষ হবে আগামী শনিবার। এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখানে দুই জনের পজিটিভ আসার কথা জানাল দেশটির ক্রিকেট বোর্ড। তারা চার দিনের এই কালচার ক্যাম্পটিতে যোগ দিতে পারবেন না।