ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় হাসপাতাল।
বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্বাস প্রশ্বাসের সামান্য উন্নতি হয়েছে তার।
চিকিৎসকরা বলেছেন, তার ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। তাকে প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প ভোট ‘চুরি’ করতে পারে, সতর্ক করলেন হিলারি
উল্লেখ, গত ১০ আগস্ট ‘আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল’-এ ভর্তি হলে চিকিৎসকরা প্রণব মুখার্জীর জরুরি ভিত্তিতে মস্তিষ্কের জমাটবাধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচার করেন। কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায়ও পজিটিভ ধরা পরে। এরপর বুধবার তিনি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হন।
ইত্তেফাক/আরআই