লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ডলুখালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি বালু তোলার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বালু জব্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ অভিযান পরিচালনা করেন এবং জব্দকৃত বালুস্থানে লাল নিশানা টানিয়ে দেন। অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ইউএনও তৌছিফ আহমেদ দৈনিক ইত্তেফাককে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।