নেত্রকোনা-মদন-খালিয়াজুরী সড়কের মদন বয়রেলা স্টিল সেতুর ছয়টি ট্রান্জাম ও পাঁচটি ডেকিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি সংস্কারের জন্য শুক্রবার সকাল থেকে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, মারাত্মক দুর্ঘটনাসহ জানমালের ক্ষতি যাতে না হয় সেজন্য সেতুটির জরুরি সংস্কার করা প্রয়োজনের কারণেই চার দিন সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।