বোরহানউদ্দিনে বুধবার বিকালে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমি (৩৫) ? এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে। তিনি উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ারের স্ত্রী।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমানসহ ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।