চেক জালিয়াতি মামলায় বেরোবি কর্মকর্তাকে জেল-জরিমানা

চেক জালিয়াতি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা করেছে রংপুর আদালত। বৃহস্পতিবার রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, এতদিন মামলার বিষয়টি অজানা ছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।