যাত্রী সংকটের কারণে বন্ধ হওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ২৭ আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে। এদিন সোনার বাংলা ছাড়াও রেলওয়ে পূর্বাঞ্চলে নতুন করে যুক্ত হবে পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও একটি মেইল ট্রেন।১৬ আগস্ট বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন চালু হয়। এর আগে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে। করোনার মধ্যে গত ৩১ মে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীর অভাবে দুই সপ্তাহের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, ৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া ট্রেন চালু হবে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে চালু হবে সোনার বাংলা, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও একটি মেইল ট্রেন। পাঁচ দিন আগে এসব ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে।