খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় বুধবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম মো. হাসিব (২৫)। এ সময় নিহতের দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। হাসিব জেলার খালিশপুরের তেয়েবা কলোনির হাবিবুর রহমানের ছেলে। খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েক জন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে হাসিব ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।