চরভদ্রাসনে বুধবার বিকালে পানিতে ডুবে মারা যাওয়া বোন অমির লাশ উদ্ধারের ১৬ ঘণ্টা পর ভাই তামীমের (১০) লাশও উদ্ধার করেছেন এক ডুবুরি। বৃহস্পতিবার সদর ইউনিয়নের ব্রিজসংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার টিনের তাফালযোগে কোল পার হয়ে নানাবাড়ি যাওয়ার পথে ঝড়ো বাতাসে তাফাল ডুবে এ দুই ভাইবোন নিখোঁজ হয়। ঐদিন সন্ধ্যায় অমি আক্তারের (১৫) লাশ উদ্ধার করলেও নিখোঁজ থাকে তামীম। তারা উপজেলার উত্তর আলমনগর গ্রামের দুবাই প্রবাসী মো. রাছেলের সন্তান।