শাহজাদপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

শাহজাদপুরে বৃহস্পতিবার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুবায়েত হাসান অফি। সে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক ওসমান গণির নাতি ও মেহদি হাসান টপির ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন নদীতে লাশ ভাসতে দেখে লোকজন তার বাড়িতে খবর দেয়। এরপর শিশুটিকে উদ্ধার করা হয়।