সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্টের সমন্বয় সভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্টের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব প্রমুখ।
পণ্য বিপণন কমিটির মতবিনিময় সভা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবায় বৃহস্পতিবার উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল বেরুনী।
৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রথমবারের মতো ৪ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে নবাবগঞ্জ ক্লাব। বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়। জেলা প্রশাসক ও নবাবগঞ্জ ক্লাবের সভাপতি এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির এই টাকা তুলে দেন।
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠের চারিদিকে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমেদ ফকির। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. হাতেম তাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমুখ।
বিনা মূল্যে রাসায়নিক সার বিতরণ
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূলে মাষকলাই ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এপি উপজেলার কোভিড-১৯ সাংবাদিক যোদ্ধাদের মধ্যে প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল ওয়ার্ল্ড ভিশন এপির ম্যানেজার কুহু হাগিদক, প্রোগ্রাম অফিসার মারিও তপন মণ্ডল, শিশু সুরক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ।
রেলসচিবের মতবিনিময় সভা
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে করোনা ভাইরাস মোকাবিলা, কৃষি উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সততার সঙ্গে দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে বৃহস্পতিবার মতবিনিময় সভা করেছেন রেলপথ সচিব মো. সেলিম রেজা। উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ আলী, পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
মিনি শাইল ধানের মাঠ দিবস
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে ইয়ানমার ওয়াকিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার ও রাবি ধান-১ এর মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এসিআই মটরস ও এসিআই সিডের উদ্যোগে উপজেলার চৌবাড়ী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাতের সভাপতিত্বে নুরুল ইসলামের বাড়িতে মাঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম শহিদ নুর আকবর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান প্রমুখ বক্তব্য রাখেন।