নবাবগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবির) আয়োজনে ‘করোনা সচেতনতা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সমবায়ী ও কৃষকদের নিয়ে এ সভা করা হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাত করা হয়।