সাত দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে হাজিরের নির্দেশ

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

অর্থ আত্মসাত্ মামলায় গত ১০ আগস্ট সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চতুর্থ দিনের জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গতকাল তাকে আদালতে হাজির করে; কিন্তু আদালত বলেন, সাত দিনের রিমান্ড শেষে তাকে হাজির করতে হবে।  গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।