শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে তৃতীয় দিনে আরো ৩৮টি মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে প্রথম তিন দিনের ৬৬টিসহ চার দিনে মোট ১০৪ জন মনোনয়নপ্রত্যাশী আবেদনপত্র কিনলেন। এর মধ্যে জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ২৬ জন, পাবনা-৪ আসনে ২৫ জন, ঢাকা-৫ আসনে ১৩ জন এবং ঢাকা-১৮ আসনে ৩৮ জন এবং সিরাজগঞ্জ ১ আসনে দুই জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চতুর্থ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—নওগাঁ-৬ আসনে মো. ওমর ফারুক, শাহিন মনোয়ারা হক, ইউনুছ আলী দুলাল, নাছিম আহম্মেদ, আসাদুজ্জামান নুরুল, মোস্তাফিজুর রহমান, আবুল হাসনাত খান, মো. আসাদুজ্জামান, আলী রেজা মোহাম্মদ সুজাউদ্দৌলা, সনত্ কুমার প্রামানিক, তোফাজুল হোসেন খান, এবাদুর রহমান প্রামানিক; পাবনা-৪ আসনে রফিকুল ইসলাম, আখরারুজ্জামান মুক্তা, মো. রশিদুল্লাহ, গালিবুর রহমান শরীফ, সাহেদ রহমান, আব্দুস সাত্তার, কামরুন্নাহার শরীফ; ঢাকা-৫ আসনে মশিউর রহমান মোল্লা সজল, মো. মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আব্দুল রাকিব ভূঁইয়া; ঢাকা-১৮ আসনে ডিএম শামীম, নাজমা আক্তার, মোহাম্মদ হাবীব হাসান, মোহা. কবির হোসাইন, মো. আসলাম উদ্দিন, কেরামত আলী দেওয়ান, মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবুল ওয়াদুদ, আমিনুল ইসলাম, কাজী খলিলুর রহমান, সাব্বির হোসেন খান, এস এম হোসাইন, রোকেয়া বেগম।
এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন কিনেছেন মো. শেহরীন সেলিম রিপন। এই আসনে আগের দিন বুধবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন।
শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে গত সোমবার থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আগামী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাচ্ছে।