জালিয়াতি মামলায় ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তালা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একসময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন। ‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে ব্যানন এবং তার আরো তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে মাকিন বিচার বিভাগ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে ২৫ মিলিয়ন ডলার (২কোটি ৫০ লাখ) ডলার চাঁদা তোলা হয়েছিল। বিচার বিভাগ বলছে, ঐ তহবিল থেকে ব্যানন একাই ১০ লাখ ডলার হাতিয়ে নেন। -বিবিসি