বেলারুশের প্রধান সরকারি কৌসুলি বিরোধী নেতাদের বিরুদ্ধে জবরদস্তি করে ক্ষমতা দখলের অভিযোগ এনে মামলা করছেন। চিফ প্রসিকিউটার আলেকজান্ডার কনইয়ুক বলেছেন, বিরোধী সমন্বয় পরিষদ গঠন এবং তার তত্পরতার উদ্দেশ্য দেশের ক্ষমতা দখল এবং দেশের নিরাপত্তা প্রতি হুমকি তৈরি করা। কনইয়ুক বলেন, এ ধরণের কাউন্সিল গঠন দেশের আইনের পরিপন্থি, এবং অসাংবিধানিক। এর আগে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাজধানী মিনস্কে সব ধরণের বিক্ষোভ বন্ধ করে দিতে পুলিশকে নির্দেশ দেন। ৯ আগস্ট বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট লুকামেঙ্কোকে আবারো বিজয়ী ঘোষণা করা হলে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে ব্যাপক বিক্ষোভ শুরু করে। নির্বাচনের পর প্রতিবেশ লিথুয়ানিয়ায় পালিয়ে যাওয়া বিরোধী নেত্রী সে্ভতলেনা তিখানোভস্কিয়া বলেছেন, ক্ষমতা হস্তান্তর সহজ করতে বিরোধী সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। ক্ষমতা হস্তান্তর নিয়ে সরকারের সঙ্গে মীমাংসা আলোচনায় সহযোগিতা করার জন্য তিনি বিদেশিদের কাছে সাহায্য চেয়েছেন। -বিবিসি