সেনা অভ্যুত্থানের জেরে আফ্রিকান ইউনিয়নে মালির সদস্যপদ স্থগিত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর মালির প্রেসিডেন্ট কেইটা পদত্যাগ করেছেন। বুধবার আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এক টুইটার বার্তায় মালির সদস্যপদ স্থগিত করার কথা ঘোষণা করেছে। আফ্রিকান ইউনিয়ন বলেছে, মালির সংবিধান পুনর্বহাল না করা পর্যন্ত দেশটির সদস্যপদ স্থগিত থাকবে। একইসঙ্গে আটক প্রেসিডেন্ট  ও প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য কর্মকর্তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। এরইমধ্যে আলজেরিয়া, মরক্কো এবং নাইজেরিয়াসহ আফ্রিকার আরো বেশ কয়েকটি দেশ মালির সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। -আনাদোলু এজেন্সি ও পার্স টুডে