হংকংয়ের সঙ্গে তিনটি দ্বিপক্ষীয় চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রত্যর্পণ চুক্তি এবং শুল্ক রোহিতকরণ চুক্তি রয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বুধবার হংকংকে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসন পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের হংকংয়ে কাছে ফেরত দেওয়ার চুক্তি এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুবিধা বাতিল করেছে। পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, হংকংয়ের জন্য চীনের জাতীয় নিরাপত্তা আইন পাশে ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। -বিবিসি