রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ আপন ভাই গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর আফজল এলাকার সৈয়দ মৌলভীর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- জহির উদ্দিন (২৫) ও তার বড় ভাই আব্দুর রহমান (৩০)। উভয়ে চর আফজল এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার গভীর রাতে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/আরকেজি