মধুখালী উপজেলায় বাঁশের সাঁকো থেকে চন্দনা নদীতে পড়ে সাদিয়া (৭) নামে এক শিশু কন্যা নিখোঁজ হয়। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণিক চেষ্টা করে লাশ উদ্ধার করতে পারে নাই। পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় চেষ্টায় ওই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। সে উপজেলার গাজনা ইউনিয়নের চর-নওপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা টিটোব সিকদার বলেন, বুধবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে লাশ উদ্ধার করতে না পেরে বৃহস্পতিবার খুলনা থেকে ডুবুরি এনে বিকালে সাদিয়ার লাশ উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম