অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নওগাঁর একটি বেসরকারি অ্যাম্বুলেন্স হঠাৎ আগুনে গাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ছিন্নবিছিন্ন হয়ে যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এসময় গাড়ির ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার সকালে ৫টার দিকে শহরের দয়ালের মোড়ে সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সদর উপজেলা সদরের চকমুক্তার মহল্লার রাব্বী হোসেন ভোর ৪টার দিকে এ্যাম্বলেন্সটি (ঢাকা মেট্রো ছ-৭৪-০০৪০) দয়ালের মোড়ে সড়কের পাশে রেখে যান। সকালে ৫টার দিকে হঠাৎ করে অ্যা¤ু^লেন্সটিতে প্রথমে আগুন ধরে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠে আশ পাশের ভবন। প্রায় আধা ঘণ্টা আগুনে পুড়ে অ্যাম্বুলেন্সটি ভষ্মিভূত হয়। আগুনে পাশে থাকা বিদ্যুতের পোলের তার পুড়ে যায়। এতে সাতটি মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অ্যাম্বুলেন্সে আগুন দেখে নওগাঁ ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা।

আরও পড়ুন: ওসি প্রদীপসহ অভিযুক্ত প্রধান তিন আসামিকে নিয়ে হত্যাস্থল পরিদর্শন র‌্যাবের

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সরকারী পরিচালক একেএম মোরশেদ জানান, ঘটনাস্থালে যাওয়ার আগেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্স ছিন্নবিছিন্ন হয়। সকালে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দি হোসেন বলেন, ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। 

ইত্তেফাক/এসি