‘সবসময় চ্যালেঞ্জ নিতে জানতে হয়। আমি যেমন রোমান্টিক ছবির ইমেজ থেকে সরে এসে রংবাজ করেছিলাম। কারণ তখন সময়টা সেই চাহিদার কথাই বলছিল। দর্শকেরা তো আমাদেরকে তার স্বপ্ন আর কল্পনার জগতে রেখে দেয়। সেই কল্পনার পৃথিবীটাকে নষ্ট করতে নেই। যেমন আমার আর কবরীর সম্পর্ক নিয়ে যা রটেছে তার কথাই ধরা যাক। আমরা কিন্তু এই গুঞ্জনকে ভালোবেসেছি। জিইয়ে রেখেছি ইন্ডাষ্ট্রির স্বার্থেই। ফিল্ম ইন্ডাষ্ট্রির সকল বিষয় খোলাসা করতে নেই। আমাদের থাকতে হয় রহস্যজালে। এর আরেক নাম মায়াজাল। যে জালে আমরা দর্শকদেরও আটকে রাখি। ওরা আমাদের রাখে ওদের ভালোবাসায়।’
— নায়ক রাজ রাজ্জাক
কিংবদন্তী এই অভিনেতা তার সর্বশেষ সাক্ষাত্কারে এমনই কিছু গুরুত্বপূর্ণ উপলদ্ধির কথা বলেন তিনি। গতকাল তার প্রয়াণের ৩ বছর পার হলো।