চাটমোহরে রেল স্টেশন সংস্কার করা হবে

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

রেলপথ সচিব মো. সেলিম রেজা বলেছেন, চাটসোহর রেল স্টেশন সংস্কারসহ আধুনিকায়ন করা হবে। বাড়ানো হবে টিকেট সংখ্যা। একই সঙ্গে ট্রেন থামার সময় এক মিনিট বাড়ানো হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আ. হামিদ, ইউএনও সরকার মোহাম্মদ রায়হানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, বন্যা, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণসংক্রান্ত’ সভায় প্রধান অতিথির বক্তব্য  দেন।