সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাজারে দাম ভালো পাওয়ায় কৃষক খুশি। জেলার ছয় উপজেলায় পাটের কাঙ্ক্ষিত ফলন অর্জিত হয়েছে। সৈয়দপুরের পাটচাষি নেজাম উদ্দিন জানান, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে পাটের চাষ করেছিলেন। প্রতি বিঘায় ফলন পেয়েছেন ১২ মণ।
স্থানীয় পাটচাষিরা জানান, এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। প্রতি মণ পাট ২ হাজার ১০০ থেকে তার ওপরে পর্যন্ত বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, জেলায় এবার পাটের আবাদ ভালো হয়েছে।