সুন্দরবনে চার নৌকাসহ চিংড়ি জব্দ

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদের সহযোগী স্টেশন কর্মকর্তা আ. হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে চারটি নৌকাসহ বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ ধরায় এগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।