বেনাপোল (যশোর) সংবাদদাতা
করোনা ভাইরাসে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা প্রায় পাঁচ মাস পর বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরতে শুরু করেছেন। গত তিন দিনে এই চেকপোস্ট দিয়ে আটকে পড়া প্রায় ৫০০ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। আর বাংলাদেশি পাসপোর্টে যাত্রী গেছেন ১২ জন। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, তিন দিনে বাংলাদেশে আটকে পড়া প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। শর্ত সাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে সব যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন।