বেনফিকায় যাচ্ছেন কাভানি

সাবেক পিএসজি ফরোয়ার্ড এডিসন কাভানির বেনফিকায় যাওয়ার গুঞ্জনে মুখর ইউরোপীয় সংবাদমাধ্যমে। ইউরোপীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, সাবেক ন্যাপোলি ফরোয়ার্ডকে বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন দিয়ে দুই বছরের চুক্তিতে দলে ভেড়াচ্ছে পর্তুগিজ দলটি। বেনফিকার সঙ্গে আলাপের ব্যাপারটি নিশ্চিত করে কাভানি বলেন, ‘বেনফিকা ও অন্য ক্লাবের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কিছুই এখনো নিশ্চিত নয়। আর তাই আমি বলতে পারছি না গোপন কোনো চুক্তি হয়ে গেছে। যখন সবকিছু নিশ্চিত হয়ে যাবে, আপনারা জানতে পারবেন।’ তিনি আরো যোগ করেন, ‘কেন বেনফিকায় আগ্রহী হবো না? সেখানে খেলার সম্ভাবনা তৈরি হলে জীবন নিয়ে আনন্দিতই হব।’