ধামরাই (ঢাকা) সংবাদদাতা
উপজেলার সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজার সভাপতিত্বে গতকাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউসার আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক চৌধুরী, রফিকুল ইসলাম নপু, সেলিমসহ নেতাকর্মী সঙ্গে নিয়ে বাথুলীর সূতিপাড়া ইউপি কার্যালয়ে বন্যাদুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করেন স্থানীয় এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। এ সময় শোকাবহ ১৫ ও ২১ আগস্ট উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। একই দিনে কালামপুর, নান্নার, শ্রীরামপুরে ত্রাণ বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান রাজা জানান, তার ইউনিয়নে ৭৫০ পরিবারের মধ্যে ত্রাণ দেওয়া হচ্ছে।