২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনাসভা

গাজীপুর প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনাসভা গতকাল শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি শামসুননাহার ভুঁইয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুর রউল নয়ন, আমজাদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ। এছাড়াও ভাওয়াল মির্জাপুর বাজারে আলোচনাসভার আয়োজন করা হয়।