গাজীপুরে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল গাজীপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহিদ আহ্সান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদ ও জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম পাঠান। এতে বক্তব্য রাখেন জনকল্যাণ সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আতাউর রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মো. আল মামুন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুল আলম মৃধা, শিল্পপতি মো. জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, ইমান আলী পাঠান, মো. রকিবুল হাসান প্রমুখ।